December 11, 2016

শিস্ দেবার জন্য বিশ্বসেরা - গায়ক রজার হুইটেকার






শিস্ দেওয়া শুধু বখাটের পরিচয় ই না। পরিচিতি করে তুলেছেন বিশ্ববিখ্যাত গায়ক রজার হুইটেকারকে তাঁর জাদুকরি শিস্ এর গুনেই।

December 05, 2016

নিঃসন্তান ড্যাডি - গোলাম কাসেম




বাংলাদেশের প্রবীনতম ফটোগ্রাফার এবং ছোট গল্প লেখক নিঃসন্তান মানুষ গোলাম কাসেম কে নিয়ে আমার আজকের ব্লগ লিখা।

November 29, 2016

হারিয়ে যাওয়া ফটোসাংবাদিক গোলাম মাওলা




হারিয়ে যাওয়া ফটোসাংবাদিক গোলাম মাওলা জন্য অনেকদিন থেকে কিছু লেখার চেষ্টা করছিলাম। আজকের এই ব্লগটি নিঃস্বার্থ এই মানুষটির জন্য।

November 24, 2016

ছবির গল্প - প্রিয় ছবি


গল্পটা ১৯৯৪ কি ১৯৯৫ সাল, তবে তারিখটা মনে আছে ২৩শে ডিসেম্বর। সেই রাতে ছিল পূর্ণিমা। চাঁদটা অনেক বড় হয়ে আকাশে উঠেছিল।

আমি, সাংবাদিক বর্ণ আরপিএস-এর পলাশ, মেরাজ, শাহী ও তুষার একটা ভ্যান নিয়ে বেড়িয়ে পড়লাম ছবি তুল্তে। সকলের সঙ্গে ফিল্ম ক্যামেরা। আমার সাথে ছিল Fujica st705 ক্যামেরা, Tripod এবং 100ASA Fujicolor ফিল্ম। আর দুটো লেন্স। একটি 50mm ও আর একটি 500mm mirror লেন্স । আমরা তখন আই বাধেঁর পশ্চিম পাশে। চাঁদ অপূর্ব রূপ নিয়েছে।

ক্যামেরাটি Tripod এ রেখে প্রথমে 50mm লেন্স লাগালাম। ক্যামেরাকে ঠিক position এ রেখে Shutter Release Cable লাগিয়ে এ্যপারচার ছোট রেখে দেড় মিনিট Exposure দিলাম। এরপর ফিল্মকে একই জায়গায় থামিয়ে রেখে 500mm mirror লেন্স লাগালাম এবং position ঠিক করে 1/125 Exposure এ ছবিটি তুললাম। এই পদ্ধতিকে আমরা Multiple Exposure বলি। এখন আমরা সাথে সাথেই দেখতে পায়।



ছবিটি ঠিক হলো না ভুল। তখন সে উপায় ছিল না। তখন ভুল মানে ভুল, পরে তা শুধরানোর সুযোগ ছিলনা। পরদিন ফিল্ম ডেভলাপ করে আমি মহা খুশি। সাথে সাথে ছবিটি প্রিন্ট করে ফেল্লাম। ছবিটি আমার জীবনে ফিল্ম ক্যামেরায় Multiple Exposure এ তোলা একটা প্রিয় ছবি।