শিস্ দেবার জন্য বিশ্বসেরা - গায়ক রজার হুইটেকার

December 11, 2016

শিস্ দেবার জন্য বিশ্বসেরা - গায়ক রজার হুইটেকার






শিস্ দেওয়া শুধু বখাটের পরিচয় ই না। পরিচিতি করে তুলেছেন বিশ্ববিখ্যাত গায়ক রজার হুইটেকারকে তাঁর জাদুকরি শিস্ এর গুনেই।


আজ আমি এমন একজনকে নিয়ে লিখছি যে আমার প্রিয় একজন গায়ক নাম তাঁর Roger Whittaker (রজার হুইটেকার) জন্ম ২২ মার্চ ১৯৩৬ সালে কেনিয়ার একজন ব্রিটিশ গায়ক, গীতিকার এবং সুরকার, যিনি জন্মগ্রহন করেন নাইরোবিতে।

তাঁর সঙ্গীত সারগ্রাহী মিশ্রণ এবং জনপ্রিয় গান যা অপর দিকে রেডিও এয়ারপ্লে হিট। তিনি সুপ্রসিদ্ধ হয়েছেন বলিষ্ঠ পুরুষালী কণ্ঠের জন্য এবং ট্রেডমার্ক হন শিস্ দেত্তয়াক্ষমতা আর সেইসাথে তার গিটার দক্ষতা জন্য। ৭০ দশকে হলিউডের ওয়েস্টার্ন সিনেমার টাইটেলে এই শিল্পী শিস্ ব্যবহার করা হতো।

এই গায়কের গান এবং শিস্ প্রথম আমি শুনি ৮০র দশকের প্রথম দিকে। সে সময় আমরা বাবা চাকুরীর কারনে নারায়নগঞ্জে ছিলাম। আমার এক বড় ভাই ওহায়িদ রেজা পেশায় দাঁতের ডাক্তার। নেশায় কবিতা ও গল্পকার। তিনিই আমাকে প্রথম এই গায়কের গান শোনালেন। তখন থেকেই আমি তাঁর ভক্ত হয়ে গিয়েছিলাম। ওহায়িদ ভাই-এর কাছ থেকে “রজার হুইটেকারের” গান সংগ্রহ করে কতবার যে শুনেছি।

আজ Wikipedia তে রজার হুইটেকারের” এর ইংরেজী পাতাটির প্রাথমিক অংশটি বাংলায় সম্পাদনা করলাম। এখানে তার লিংকটা দিলাম এবং youtube থেকে আমার প্রিয় তিনটি গানের লিংক দিলাম। গানগুলি হলো:-

Pretty Bird (1977)


Yellow Bird (1975)



Finnish Whistler (1977) 


3 comments :

  1. When the winter comes
    and the icy wind blows
    When the winter comes
    then the pretty bird goes

    So fly my pretty bird..........
    কি দারুন কথা আর মন আকুল করা সুর !!!!
    অনেক অনেক ধন্যবাদ পরাগ ভাই , এক আলাদা জগতে চলে গেছিলাম । এক অনির্বচনীয় আনন্দ !!!!
    বার বার শুনবো ।
    এরকম পোস্ট আরো আরো চাই ......।

    ReplyDelete
  2. আমি বাকহারা ও মুগ্ধ।

    ReplyDelete
  3. মুগ্ধহয়ে গেলাম আংকেল,ইউটিউব থেকে কয়েকটি এলবাম ডাউনলোড করে নিলাম,শুনবো আর ছবি আঁকবো��

    ReplyDelete