ছবির গল্প - প্রিয় ছবি
গল্পটা ১৯৯৪ কি ১৯৯৫ সাল, তবে তারিখটা মনে আছে ২৩শে ডিসেম্বর। সেই রাতে ছিল পূর্ণিমা। চাঁদটা অনেক বড় হয়ে আকাশে উঠেছিল।
আমি, সাংবাদিক বর্ণ আরপিএস-এর পলাশ, মেরাজ, শাহী ও তুষার একটা ভ্যান নিয়ে বেড়িয়ে পড়লাম ছবি তুল্তে। সকলের সঙ্গে ফিল্ম ক্যামেরা। আমার সাথে ছিল Fujica st705 ক্যামেরা, Tripod এবং 100ASA Fujicolor ফিল্ম। আর দুটো লেন্স। একটি 50mm ও আর একটি 500mm mirror লেন্স । আমরা তখন আই বাধেঁর পশ্চিম পাশে। চাঁদ অপূর্ব রূপ নিয়েছে।
ক্যামেরাটি Tripod এ রেখে প্রথমে 50mm লেন্স লাগালাম। ক্যামেরাকে ঠিক position এ রেখে Shutter Release Cable লাগিয়ে এ্যপারচার ছোট রেখে দেড় মিনিট Exposure দিলাম। এরপর ফিল্মকে একই জায়গায় থামিয়ে রেখে 500mm mirror লেন্স লাগালাম এবং position ঠিক করে 1/125 Exposure এ ছবিটি তুললাম। এই পদ্ধতিকে আমরা Multiple Exposure বলি। এখন আমরা সাথে সাথেই দেখতে পায়।
ছবিটি ঠিক হলো না ভুল। তখন সে উপায় ছিল না। তখন ভুল মানে ভুল, পরে তা শুধরানোর সুযোগ ছিলনা। পরদিন ফিল্ম ডেভলাপ করে আমি মহা খুশি। সাথে সাথে ছবিটি প্রিন্ট করে ফেল্লাম। ছবিটি আমার জীবনে ফিল্ম ক্যামেরায় Multiple Exposure এ তোলা একটা প্রিয় ছবি।

ছবির পেছনের গল্প পড়ে খুব ভালো লাগলো। আপনার ছবির পেছনের গল্পগুলো নিয়মিত লিখবেন আশা করছি।
ReplyDeleteঠিক আছে। চেষ্টা করে যাবো
ReplyDelete